• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

নীলফামারীতে পার্টনার কংগ্রেসের আয়োজন করেছে কৃষি অফিস

| নিউজ রুম এডিটর ২:২৫ অপরাহ্ণ | ০৪/০৬/২০২৫ নীলফামারী, সারাদেশ

 

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় পার্টনার কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অশোক কুমার রায়,সিনিয়র মনিটরিং অফিসার রংপুর।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,উপজেলা সমাজসেবা জাকির হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আজিজ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া ফারহানা প্রমুখ।
প্রধান অতিথি বলেন,কৃষকদের কৃষি ফসল উৎপাদনের জন্য গ্রামে গ্রামে কৃষক মাঠ স্কুল খোলা হয়েছে।

সেখানে নারী পুরুষ কৃষি সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে ফসলের উৎপদন বৃদ্ধি করবে। নারীরা কোন ফসলে কোন কোন ভিটামিন,পুষ্টি, শক্তি আছে সে বিষয়ে জ্ঞান ধারণ করবে। তিনি বলেন,কৃষকের কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য কৃষি বিভাগ বদ্ধ পরিকর। কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তা কৃষকদের মধ্যে প্রণোদনা ও কৃষি ঋণের ব্যবস্থা আছে।