• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রাজধানীতে গির্জায় ককটেল হামলা

| নিউজ রুম এডিটর ৬:৫৯ পূর্বাহ্ণ | ০৮/১১/২০২৫ ঢাকা, ধর্ম, লিড নিউজ, সারাদেশ

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিস্ক্রিয় করে।

এ সময় ডিএমপির ডগ স্কোয়াড চার্চ এলাকা তল্লাশি চালায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

শনিবার (৮ নভেম্বর) গির্জাটিতে খ্রিস্ট জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ের জুবিলি উদযাপন অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, গির্জা লক্ষ্য করে দুটি ককটেল মারা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।