• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

আশুলিয়ায় ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:৪০ অপরাহ্ণ | ০৯/১১/২০২৫ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: ঢাকার আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

রোববার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দিন।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়ার গাজিরচট এলাকার হোসেন হাওলাদারের ছেলে মো: কালাম হাওলাদার (৪৪) ও কালাম হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার (২১)।

ওসি জালাল উদ্দিন জানান, মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।