• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

দৈনিক স্বদেশ বিচিত্রা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সহ সম্পাদক হিসেবে নাজমা সুলতানা নীলাকে সম্মাননা প্রদান

| নিউজ রুম এডিটর ১০:৫০ পূর্বাহ্ণ | ১২/১১/২০২৫ গণমাধ্যম, সম্পাদকীয়

নিজস্ব প্রতিবেদক: ১লা নভেম্বর ২০২৫ ইং রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে গণমাধ্যমে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয় দৈনিক স্বদেশ বিচিত্রা র সহ সম্পাদক ও পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক নাজমা সুলতানা নীলা কে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।  নাজমা  সুলতানা নীলার দীর্ঘদিনের নিষ্ঠা, সাহসী সাংবাদিকতা এবং সমাজসেবামূলক ভূমিকার জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়। “তিনি আধুনিক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

সম্মাননা গ্রহণ করে নাজমা সুলতানা নীলা বলেন, “এই স্বীকৃতি আমার নয়—এটি প্রতিটি সেই সাংবাদিকের, যারা নিরলসভাবে সত্যের পক্ষে কলম চালিয়ে যাচ্ছেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। শেষাংশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

উল্লেখ স্বদেশ বিচিত্রা র প্রতিষ্ঠা বার্ষিকী আর নাজমা সুলতানা নীলা র জন্মদিন একই দিনে হওয়ায় সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর নাজমা সুলতানা নীলা কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।