• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রাজনীতি

গভীর রাতে খালেদা জিয়াকে নিয়ে যে বার্তা দিলেন জামায়াত আমির

| Peoples News ৫:৪৬ পূর্বাহ্ণ | ০৩/১২/২০২৫ রাজনীতি, লিড নিউজ

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ রাত ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার সুযোগ হলো।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ৪ দলীয় জোট ও পরবর্তীতে ২০ দলীয় জোটের এই নেত্রী বর্তমানে গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। এমন পরিস্থিতিতে দেশ-বিদেশের অসংখ্য মানুষের মতো আমিও মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দো’য়া করছি—আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন এবং সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরিয়ে দেন।

জামায়াতে ইসলামীর আমির লিখেন, সুস্থতা আল্লাহর এক অনন্য নিয়ামত; আল্লাহ তা’য়ালা চাইলে যেকোনো অবস্থায় সুস্থতা দান করতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তা’য়ালা তাঁর পরিবারের সম্মানিত সদস্যদেরও উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। দেশবাসীর কাছে অনুরোধ— ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারাও মজলুম এই মানুষটির সুস্থতার জন্য বিশেষ দো’য়া করবেন।

 

রাজনীতি জামায়াত ইসলামি