• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুড়িগ্রামে লাইট হাউজের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৪:১৪ অপরাহ্ণ | ৩০/০৬/২০২৫ কুড়িগ্রাম

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০জুন সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, অন্যান্যদের  মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: শাহাদৎ শাহরিয়ার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জসিম উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন। সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন। লাইট হাউজ দুর্যোগ নিয়ে যে কাজ করছে। এতে করে মানুষ দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করনীয় বিষয়ে সচেতন হতে পারবেন বলে জানান তিনি।
প্রশিক্ষণে লাইট হাউজ, প্রকল্পের ধারণা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আরটিক্যাল ১৯ অর্থায়নে লাইট হাউজ কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুরসহ ০৫টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাসরত নারী, কিশোরী ও প্রতিবন্ধী ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে।