• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

কুড়িগ্রামে অ্যান্টি স্নেক ভেনমের দাবিতে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ১২:৪৪ পূর্বাহ্ণ | ২৩/০৯/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: “সর্প দংশনে আর অবহেলা নয়, আর অবহেলা নয়” এই স্লোগানে কুড়িগ্রাম সরকারি জেনারেল হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Anti Snake Venom (অ্যান্টি স্নেক ভেনম) মজুদ রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগিতায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রশিদ আলী (মাস্টার), ইউএসএস প্রজেক্টের কোঅর্ডিনেটর রবিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, নাহিদ হাসান বাবু, ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক এর সদস্য সাইদুল হাসান সাঈদ, এক্টিভিস্টা কুড়িগ্রাম এর সদস্য মাসুদ রানা, মারুফ খান , আব্দুর রহিম, টিআইবির সদর এসিজি মেম্বার নয়ন মিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

মানববন্ধনে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, সর্প দংশনে আর অবহেলা নয়, মানুষের জীবন বাঁচাতে প্রতিটি সরকারি হাসপাতালে অ্যান্টি স্নেক ভেনম মজুদ রাখতে হবে। যাতে বিনামূল্যে রোগীরা সেবা নিতে পারেন।