• আজ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

জাদুকাটায় ৪৫ লাখ টাকার ভারতীয় কয়লার চালান জব্দ, গ্রেফতার ২

| Peoples News ৬:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৫ আইন ও আদালত

সিলেট ব্যুরো : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের কয়লা জাদুকাটা নদীর নৌ পথে নিয়ে যাবার পথে সুনামগঞ্জের তাহিরপুরের দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরপুর্বে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটার নদীর নৌ পথে ষ্টিল বডি ট্রলার বোঝাই ৩০ মেট্রিকটন ভারতীয় চোরাচালানের কয়লা সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করে থানার বাদাঘাট পুলিশ তদন্দ্র কেন্দ্রের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- তাহিরপুরের বাদাঘাটের কামড়াবন্দ গ্রামের সামসু মিয়ার ছেলে আল আমিন, সুনামগঞ্জ সদও উপজেলার কামারটুক গ্রামের উস্তার আলীর ছেলে সুফিয়ান।
রবিবার সন্ধায় সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান কয়লা চোরাচালান সংক্রান্ত মামলা ও গ্রেফতার দুই চোরাকারবারিকে জেলা কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম বলেন, মাদক, কয়লা, ভারতীয় বিড়ি, কসমেটিকস, গবাধিপশু সহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে ও চোরাকাবারি, চাঁদাবাজদের গ্রেফতারে জেলার সকল থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, ফাড়ি, ডিবি পুলিশকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।