
নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন যারা: সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সহ সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা।

ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: যুগ্ম সম্পাদক আবুল বাসার, সহ সাংগঠনিক সম্পাদক কোহিনূর আক্তার সুমা, প্রচার সম্পাদক রাসেদ রাজ, অর্থ সম্পাদক আলমগীর কাওসার জুয়েল, মহিলা সম্পাদিকা বিলকিস আক্তার স্বর্ণা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, অ্যালামনাই সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনারও উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





















