=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের অংশ হবে: রামদেব

| নিউজ রুম এডিটর ৯:৪৫ পূর্বাহ্ণ | ১৮/০৮/২০২৬ জাতীয়

বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে তিনি ভারতীয়দের একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডের।

রামদেব দাবি করেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই, বরং হুমকির মুখে রয়েছে দেশটির সম্মান ও মর্যাদা। পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এই অঞ্চলে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসের অন্যতম বড় নিষ্ঠুরতা।

তিনি আরও বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত। ধর্মান্তর ও তা রোধে ছত্তিশগড়ে প্রণীত আইন প্রসঙ্গে যোগগুরু বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ। ভবিষ্যতে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়ে রামদেব বলেন, তিনি চান ভারত বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত হোক, এখানকার নাগরিকরা বিশ্বের সেরা নাগরিক হোক এবং দেশটির অর্থনীতি বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাক। পাশাপাশি ভারতীয় রুপির মান ডলার বা পাউন্ডের সমান হোক এবং পাসপোর্টের শক্তি এত বৃদ্ধি পাক যেন বিশ্বজুড়ে ভ্রমণে কোনো ভিসার প্রয়োজন না হয়।