=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরা ফাতেহার পর আমিন বলার নিয়ম ও ফজিলত

| নিউজ রুম এডিটর ১০:০৫ অপরাহ্ণ | ২৩/০৮/২০২৬ জাতীয়

নামাজে সুরা ফাতেহা পাঠের পর ‘আমিন’ বলা সুন্নতে মুয়াক্কাদা। হাদিসে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। জামাতে ইমামের পেছনে মুক্তাদিদের জন্যও ইমামের ‘গায়রিল মাগজুবি আলাইহিম ওয়া লাজ জাল্লিন’ পাঠের পর আমিন বলা সুন্নত।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইমাম যখন আমিন বলেন, তখন তোমরাও আমিন বলো। কেননা, যার আমিন বলা এবং ফেরেশতাদের আমিন বলা একই সময়ে হয়, তার আগের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি)

ইসলাম ধর্মে আমিন সশব্দে বা মনে মনে পড়ার বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও আলেমদের মতে, এটি আস্তে বা জোরে উভয়ভাবেই বলা জায়েজ আছে। এ নিয়ে বাড়াবাড়ি বা কোন্দল করা থেকে বিরত থাকার তাগিদ দেওয়া হয়েছে। শায়খ আহমাদুল্লাহসহ ইসলামিক বিশেষজ্ঞরা মনে করেন, আমিন বলা সুন্নতে মুয়াক্কাদা হলেও এটি নিয়ে কোনো ধরনের বিবাদ বা হানাহানি করা সম্পূর্ণ অনুচিত।