• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হবিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ব্যয় সাড়ে ৫ কোটি টাকা

| নিউজ রুম এডিটর ৮:৫১ অপরাহ্ণ | ১২/০৯/২০২১ জাতীয়

হবিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য পরিচ্ছন্নতা বাবদ ব্যয় হয়েছে সাড়ে ৫ কোটি টাকা। এর মাঝে প্রাথমিক বিদ্যালয়ে ৫ কোটি ২৬ লাখ এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যয় হয় ২৬ লাখ ৯০ হাজার টাকা। মোট ব্যয় হয় ৫ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, জেলায় ১ হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার ও এগুলোতে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনা হয়েছে। এ জন্য প্রতিটি বিদ্যালয়ে গড়ে ৫০ হাজার টাকা করে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ২৬ লাখ টাকা।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, নির্দেশনা পাওয়ার পর থেকেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছিল। শনিবার পর্যন্ত শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারী মিলে শ্রম দিয়েছেন। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফলভাবে প্রথম দিনের পাঠদান সম্পন্ন হয়েছে।

জানা গেছে, জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মোট শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১ হাজার ৩২১টি। এসব প্রতিষ্ঠানে ৪ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুধু প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৫২টি ও বাকি ২৬৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে।

পিএন/জেটএস