• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে বিএনপি একধাপ নিচে নেমে গেছে: কাদের

| নিউজ রুম এডিটর ২:৩৮ অপরাহ্ণ | ২৬/০৯/২০২১ আওয়ামী লীগ, রাজনীতি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে বিএনপি একধাপ নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জাতিসংঘে তার বক্তব্যে বাংলাদেশকে সম্মানিত করছেন। তিনি আরও বলেন, বিএনপি সিরিজ বৈঠকের নামে ষড়যন্ত্র বৈঠক করছে। বিএনপি আবার ষড়যন্ত্র বাস্তবায়ন করলে, জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।

পিএন/জেটএস