• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শান্তির খোঁজে সপরিবারে ইসলাম গ্রহণ

| নিউজ রুম এডিটর ৪:৪৪ অপরাহ্ণ | ০৫/১০/২০২১ ইসলাম, ধর্ম

‘ইসলাম শান্তির ধর্ম’ কথাটি মুসলিম মাত্রেরই মনের কথা এবং অতি সত্য ও বাস্তব কথা। তবে বহুল উচ্চারিত অনেক সত্য কথার মতো এ কথারও মর্ম ও বিস্তৃতি সঠিকভাবে উপলব্ধি করা প্রয়োজন। কারণ, সঠিক কথারও ভুল বা অসম্পূর্ণ অর্থ গ্রহণের সম্ভাবনা থাকে।

নতুন খবর হচ্ছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শান্তির খোঁজে সপরিবারে হিন্দু ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সোমবার দুপুরে তারা নোটারি পাবলিক সিলেট কার্যালয়ে হাজির হয়ে সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাবালক দুই সন্তানের পক্ষে হলফকারী শিশুর পিতা সম্রাট মজুমদার।

সূত্র থেকে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরবাজার এলাকার মন্টু মজুমদারের ছেলে সম্রাট মজুমদার (২৯), তার স্ত্রী সুরভী চৌধুরী (২৬) ও তাদের মেয়ে স্নেহা মজুমদার (৫) এবং ছেলে সাফসি মজুমদারকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সনাতন ধর্ম পরিবর্তন করে সম্রাট মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মো. আব্দুর রহমান, তার স্ত্রী সুরভী চৌধুরী নাম পরিবর্তন করে রাখেন মোছা. আয়েশা সিদ্দিকা ও তাদের মেয়ে স্নেহা মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোছা. ফাতেমা সিদ্দিকা এবং ছেলে সাফসি মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আব্দুল্লাহ।

নওমুসলিম মো. আব্দুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্মোপলব্ধি থেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

পিএন/জেটএস