• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

‘মন্দিরে হামলা করে ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি’

| নিউজ রুম এডিটর ৩:৫৮ অপরাহ্ণ | ২০/১০/২০২১ রাজনীতি

পূজামণ্ডপে হামলা করে সরকারের ওপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়াতে আর ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২০ অক্টোবর) সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়। যারা দেশের স্বাধীনতা, উন্নয়ন ও সমৃদ্ধি মেনে নিতে পারেনি তারাই জাতিকে বিভক্ত করতে চায়। বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক; তাই সংখ্যালঘুদের শত্রু মনে করে। পূজামণ্ডপে হামলা করে সরকারের ওপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়াতে আর ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে দলটি বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

পিএন/জেটএস