• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার |

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

| নিউজ রুম এডিটর ৫:৩৭ অপরাহ্ণ | ১৭/১১/২০২১ জাতীয়, শিক্ষাঙ্গন

এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৈঠকের সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের ব্রিফ করবেন। বুধবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিকাল ৪টায় শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর।