• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

হাতীবান্ধায় অনুমোদনহীন ক্লিনিকে অপারেশন, তদন্ত কমিটি গঠন

| নিউজ রুম এডিটর ৪:৩৬ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০২২ লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় অনুমোদনহীন হেলথ এন্ড মেডিকেয়ার নামে একটি ক্লিনিকে সিজারের পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। অনুমোদনহীন ওই ক্লিনিক নিয়ে বিভিন্ন গণ‌্যমাধ‌্যমে সংবাদ প্রকাশের পর এই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিনেও অনুমোদনহীন ওই ক্লিনিক বন্ধ না হওয়ায় এ নিয়ে স্থানীয় মানুষজনের মাঝে ক্ষোভও দেখা দিয়েছে।

গত ২৭ জানুয়ারি লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দিপংকর রায়কে সভাপতি ও হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (এমওডিসি) ডা. আরিফুল ইসলামকে সদস্য করে ওই কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ২২ জানুয়ারি মধ্যরাতে ওই ক্লিনিকে এক প্রসূতির সিজার করা হয়। এর কয়েক ঘণ্টা পরে ওই নবজাতকের মৃত্যু হয়। চিকিৎসকের ভুল চিকিৎসায় ওই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাটি নিয়ে ওই সময় নবজাতকের পরিবার অভিযোগ তুললে রাতেই স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার হস্তক্ষেপে মিমাংশাও হয়। অপারেশনটি করেন ওই ক্লিনিকের আবাসিক সার্জন দাবীদার ডাঃ রাজিবুল হাসান।

খোজ খবর নিয়ে জানা গেছে ডা. রাজিবুল হাসান তার চিকিৎসা পত্রে নিজেকে এমবিবিএস (রাজ), সি-আল্টা ও পিজিটি-সার্জারী দাবী করলেও তার বিএমডিসি রেজি নং খুঁজে দেখা যায় ভিন্ন তথ্য। তিনি একজন এমবিবিএস চিকিৎসক মাত্র। তার বাড়ি বগুড়া সদর উপজেলার বড় সারালপুর গ্রামে। তার বাবার নাম আফজাল হোসেন

জানা গেছে, সিজারের মত অপারেশন করতে গেলে চিকিৎসককে অবশ্যই গাইনী বিশেষজ্ঞ ও সার্জন হতে হবে। এ ছাড়া একটি সিজার অপারেশনে একজন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন, একজন অবস বিশেষজ্ঞসহ একজন এমবিবিএস চিকিৎসক থাকবে অপারেশন থিয়েটারে। সেটির কোনো কিছুই মানা হয় না এ ক্লিনিকে। ওই ক্লিনিকে শুধু ডা. রাজিবুল হাসান নামে একজন এমবিবিএস চিকিৎসক ও কয়েকজন নার্স অপারেশন থিয়েটারে সব কিছু করেন।

হেলথ এন্ড মেডিকেয়ার’র ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম বলেন, সব কিছু মেনে আমরা ক্লিনিক পরিচালনা করছি। তবে তার কাছে ক্লিনিকের অনুমোদেন পত্র দেখতে চাই তিনি তা দেখাতে পারে নাই।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, হেল্থ এন্ড মেডিকেয়ার নামে কোনো ক্লিনিকের অনুমোদন নেই। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।