• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিলেটে শীতকালিন সবজি বাজারে মূল্য লাগামহীন

| নিউজ রুম এডিটর ৫:০৮ অপরাহ্ণ | ০৫/০২/২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে শীতকালিন সবজি বাজারে মূল্য প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। টানা ২ দিন ধরে হঠাৎ করে সবজি বাজার বাড়তে শুরু করে ক্রেতারা বিপাকে পড়তে হচ্ছে। শনিবার (৫ ফেব্রেুয়ারী) বিকেলে নগরীর বন্দরবাজার, আম্বরখানা ও সুবিদবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামবেড়েছে। প্রতিকেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। এসব বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০-৮০ টাকা, ফুলকপি প্রতিপিস ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, করলা ৮০ টাকা, গাঁজর প্রতিকেজি ৫০ টাকা, কুমড়া পিস ৪০-৫০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, মুলা ৪০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা কেজি, কাঁচামরিচ প্রতিকেজি ৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা কেজি ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকা। তবে পুরান ও নতুন আলুর দাম কমেছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা। পুরান আলুর কেজি ১০ থেকে ১৫ টাকা। ৫ কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। দাম কমেছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি। বাজারে চায়না রসুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। দেশি আদার কেজি ৬০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ১০০ টাকা।

আগের দামেই বিক্রি হচ্ছে ডাল। ইন্ডিয়ান ডালে কেজি ১০০ টাকা। গত সপ্তাহে ইন্ডিয়ান ডাল প্রতিকেজি বিক্রি হয় ৯০ থেকে ৯৫ টাকা। দেশি ডালে কেজি ১২০ টাকা। বাজাওে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৬৮ টাকা। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি ৮৫ টাকায় ও আটা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।