=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

| নিউজ রুম এডিটর ৪:০৫ অপরাহ্ণ | ০৯/০২/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় অনুপ্রবেশের দায়ে রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় নাগরিক গরু ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় তার কাজ থেকে ১৫শত ভারতীয় রুপী উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় ওই ভারতীয় নাগরিককে আটক করেন জাওরানী ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

আটক রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গিজালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।

হাতীবান্ধা উপজেলার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯০৯ নং মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশ করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার বিষয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বাকীর করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম জানান, আটক ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে।