• আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৩২ অপরাহ্ণ | ১৬/০২/২০২২ সারাদেশ

স্টাফ রিপোর্টার, : “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শণীর আয়োজন” এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার মালখানগর হাই স্কুল ও কলেজ মাঠে এ প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পলি রানী নাগ, জেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক সামছুল হক, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে ৪০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেঁড়া, গারোল, কবুতর, ঘুঘু, হাঁস, মুরগী, খরগোশ ও পাখিসহ নানা প্রজাতির প্রাণির সমারোহ ঘটে।

এছাড়া নানা প্রজাতির ঘাঁস ও খামারিদের প্রযুক্তি ব্যবহার করে খামারের উন্নয়েন নানা ধরনের যন্ত্রপাতি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরীতে খামারিদের পুরস্কার দেওয়া হয়।