=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নববধূর

| নিউজ রুম এডিটর ৫:৩০ অপরাহ্ণ | ২২/০২/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আশা মনি (২১) নামে মোটরসাইকেল আরোহী এক নববধূর মৃত্যু হয়েছে। আহত স্বামী হাসপাতালে ভর্তি।

সোমবার(২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দলগ্রাম তুষভান্ডার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নববধূ আশা মনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারীয়া হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরাম পাড়া এলাকার অহেদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন মাস আগে জাকারীয়ার সাথে আশা মনির বিয়ে হয়। সোমবার রাতে স্বামীসহ মোটরসাইকেল যোগে বাবার বাড়ি দলগ্রামে যাচ্ছিলেন আশা মনি। এ সময় বুকসুলা ব্রীজ এলাকায় একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নববধু আশা মনির মৃত্যু হয়। স্থানীয়রা আহত স্বামী জাকারীয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল এ ঘটনার সত্যতানিশ্চিত করেছেন।