• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

জাপার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হলেন রহমান পারভেজ

| নিউজ রুম এডিটর ১১:০১ পূর্বাহ্ণ | ২৩/০২/২০২২ জাতীয় পার্টি, রাজনীতি

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী এসএম রহমানকে পদোন্নতি দিয়ে যুগ্ম-সাংগঠনিক পদে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ পদোন্নতির চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপ-ধারার বিধান অনুযায়ী আপনাকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক পদ হইতে পদোন্নতি দিয়ে যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

চিঠিতে এসএম রহমান পারভেজকে উদ্দেশ্য করে জাপা চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবেন। সেই সাথে আপনার জেলা ও উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।