• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবে নিহত ৩

| নিউজ রুম এডিটর ৪:০২ অপরাহ্ণ | ২৩/০২/২০২২ লিড নিউজ, সারাদেশ, সিলেট

বরিশাল প্রতিনিধি: বরিশালে চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুই জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ছয় জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলেন। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোর‌শেদ আলম ব‌লেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতের দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। পরে সকা‌লে সংবাদ পে‌য়ে ঘটনাস্থলে গি‌য়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় চারজনের নি‌খোঁজের সংবাদ ছি‌ল আমা‌দের কা‌ছে। তবে ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ব‌লেন, সিরাজগঞ্জ থে‌কে ট্রলারে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উদ্দেশে আস‌ছি‌ল কিছু মুসুল্লি।চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ট্রলার‌টি ডু‌বে যায়। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে তাদের পরিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।