=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু ফের বাড়ল

| নিউজ রুম এডিটর ৫:০৭ অপরাহ্ণ | ১১/০৩/২০২২ কোভিড-১৯

বিশ্বব্যাপী মহামারি করোনার তাণ্ডব অনেকটাই কমে এসেছে। বাংলাদেশেও কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিকে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৫৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) করোনায় মারা যান ৩ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয় আরও ৩২৭ জনের দেহে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, শুক্রবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬২১ জন।

এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৮৮০ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৯৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৬২৪ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।