• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

একসঙ্গে তিন দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া

| নিউজ রুম এডিটর ৯:৩৪ অপরাহ্ণ | ২১/০৪/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া ও রাশিয়ান দূতকে বহিস্কার করার পাল্টা জবাব হিসেবে বাল্টিক অঞ্চলের তিন দেশ লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার।

এই তিন দেশের দূতাবাস বন্ধ করার পর সেখানে থাকা সকল কর্মকর্তা ও কর্মচারীদের রাশিয়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে অবস্থিত লাটভিয়ার দূতাবাস। সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে থাকা এস্তোনিয়ার দূতাবাস এবং সেন্ট পিটার্সবার্গে থাকা লিথুনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকার।

এপ্রিলের শুরুতে লাটভিয়া এবং এস্তোনিয়া তাদের দেশে থাকা রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। অন্যদিকে লিথুনিয়া তাদের দেশে থাকা রুশ দূতাবাসকে অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়।

আর এ তিনটি দেশের এমন উদ্যোগের কারণে পাল্টা জবাব হিসেবে একসঙ্গে বাল্টিক অঞ্চলের এ তিনটি দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউরোপের বিভিন্ন দেশ রুশ কূটনৈতিকদের বহিস্কার করতে থাকে। এর জবাবে রাশিয়াও কূটনৈতিকদের বহিস্কার করার মতো কঠোর পদক্ষেপ নেয়।

সূত্র: আল জাজিরা