• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

এবার রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করল তুরস্ক

| নিউজ রুম এডিটর ৯:৩৫ পূর্বাহ্ণ | ২৪/০৪/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

রাশিয়ার সামরিক বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগ্লু শনিবার মস্কোকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। খবর ডেইলি সাবাহর।

ল্যাটির আমেরিকা যাওয়ার আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।

রাশিয়ার যুদ্ধগুলোকে গত ৩ মাস তুর্কি বিমানঘাঁটি থেকে সিরিয়ায় অভিযান চালানো অনুমতি দেওয়া হয়েছিল। এপ্রিলে সেই অনুমোদনের সময় শেষ হয়েছে। এ কারণে নতুন করে এর মেয়াদ বাড়াতে চায় না তুরস্ক।

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে কী-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমাদের দেশের আইন ও আন্তর্জাতিক আইন মেনে অবশ্যই রাশিয়ার প্রতিষ্ঠানগুলো তুরস্কে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কারণ বিবদমান দুই দেশের সঙ্গেই তুরস্কের সুসম্পর্ক রয়েছে।