• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কালীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ আটক ২

| নিউজ রুম এডিটর ৪:২৮ অপরাহ্ণ | ০৪/০৫/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যব) ১৩ রংপুর।

মঙ্গলবার (৩ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ।

আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহ কামাল(৩৮)।

প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব ১৩ জানায়, নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মে) রাতে উপজেলার কাশিরাম গ্রামের জাকিরুল ও শাহ কামালের বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। দুই বাড়ি তল্লাশী চালিয়ে ৩১৬ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেন্সিডিল জব্দ করে র‍্যাব। এ সময় বাড়ির মালিক মাদক বিক্রেতা জাকিরুল ইসলাম ও শাহ কামালকে আটক করা হয়।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।