• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ধেয়ে আসছে অশনি, সর্বোচ্চ সতর্কতা

| নিউজ রুম এডিটর ১১:৪৫ পূর্বাহ্ণ | ০৭/০৫/২০২২ লিড নিউজ, সারাদেশ

আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

আগামী মঙ্গলবার (১০ মে) নাগাদ এটি ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের পোর্ট ব্লেয়ার উপকূলের দিকে আসছে। দেশটির আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপটি রোববার নাগাদ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে এটি ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলেও জানানো হয়।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশার উপকূলীয় অঞ্চলে ৩৭টি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অশনি আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ, আসাম, সিকিমসহ উত্তর-পূর্ব রাজ্যগুলোতে। এরই মধ্যে রাজ্যগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব রাজ্যে অশনির প্রভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতরের মতে, জম্মু-কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, বিহার, কর্ণাটক এবং তেলেঙ্গানাতেও বৃষ্টি হতে পারে। তবে এসব রাজ্যে অশনির খুব একটা প্রভাব পড়বে না বলে উল্লেখ করেছে তারা।

চলতি সপ্তাহেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। সাতক্ষীরা অঞ্চলে এর কারণে দমকা বাতাসসহ ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে শ্রীলঙ্কা।