• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

জন্মদিনে এটিএন বাংলায় নাট্যকার-অভিনেতা রিজভী

| নিউজ রুম এডিটর ২:০০ অপরাহ্ণ | ২২/০৫/২০২২ বিনোদন

আগামীকাল ২৩ মে লেখক, গীতিকার, নাট্যকার ও অভিনেতা রেজাউর রহমান রিজভীর জন্মদিন। এ উপলক্ষে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ‘চায়ের চুমুকে’ অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি। ২৩ মে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিতব্য এ অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকা প্রসঙ্গে রিজভী বলেন, এটিএন বাংলার ‘চায়ের চুমুকে’ এর আগেও বিভিন্ন সময় অতিথি হিসেবে অংশ নিয়েছি। তবে এবারের পর্বটি আমার জন্য আসলেই স্পেশাল। কারণ এবারের পর্বটি আমার জন্মদিন উপলক্ষে প্রচারিত হচ্ছে। এজন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানের প্রযোজক শম্পা মাহমুদ আপার প্রতি। আরো ধন্যবাদ রইলো প্রযোজক নবুয়াত রহমান, উপস্থাপক মারিয়া শিমু সহ অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলের প্রতি।

প্রসঙ্গত, ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানে রেজাউর রহমান রিজভী তার সাম্প্রতিক কাজগুলোর খবরাখবর সম্পর্কে জানাবেন। সম্প্রতি রিজভী প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন যেটির খবর এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা প্রথম জানতে পারবেন। এছাড়া আগামী বইমেলার জন্য তার বই, টিভি নাটক ও গানের খবরও দর্শকদেরকে জানাবেন তিনি।