• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

‘ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্ক’, মুফতিকে বিয়ে করে কেন বদলে গেলেন সানা? মুখ খুললেন জ়রিন

| নিউজ রুম এডিটর ৬:১১ অপরাহ্ণ | ১৭/০৭/২০২৫ বিনোদন

জ়রিন জানান, সানাকে খুব কাছ থেকে তিনি চেনেন না। তবে এটুকু জানেন, বিয়ের আগেও ধর্মে মতি ছিল সানা খানের।

‘বিগবস্‌’-এর ঘরে নজর কেড়েছিলেন সানা খান। সলমন খানের ছবিতেও অভিনয় করেছিলেন। বলিউডের পরিচিত মুখ ছিলেন এক সময়। কিন্তু ২০২০ সালে মুফতি আনাস সায়েদকে বিয়ে করার পরই বদলে যায় তাঁর জীবন। বিনোদন দুনিয়া ত্যাগ করেন, সাজ-পোশাকেও আনেন ব্যাপক বদল। কেন বিয়ের পরে বদলে গিয়েছিলেন তিনি? এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী জ়রিন খান।

জ়রিন জানান, সানাকে খুব কাছ থেকে তিনি চেনেন না। তবে এটুকু জানেন, বিয়ের আগেও ধর্মে মতি ছিল সানা খানের। বিয়ের এবং তার পর আধ্যাত্মিকতা ও ধর্ম নিয়ে সানার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানান জ়রিন। বিয়ের পরে রুপোলি জগৎ সম্পূর্ণ ভাবে ত্যাগ করেন সানা। তাই এই প্রশ্নও ওঠে, মুফতি আনাস কি অভিনেত্রীর উপর নিজের মতাদর্শ চাপিয়ে দিয়েছেন?