=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে শ্বশুর ও শাশুড়ির এসিডে ঝলসে গেল গৃহবধূর শরীর

| নিউজ রুম এডিটর ১১:৫১ পূর্বাহ্ণ | ১৪/০৭/২০২২ লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মাহমুদা খাতুন (২৫) নামে এক গৃহবধুকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

বুধবার (১৩ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসিড নিক্ষেপে আহত ওই গৃহবধু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।

জানা যায়, হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকতীবাড়ী এলাকার আব্দুল মালেক মিয়ার মেয়ে মাহমুদার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী গ্রামের আতোয়ার হোসেনের ছেলে হামিদুল ইসলামের। বিয়ের পর থেকে স্বামীর পাশাপাশি তার শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছে ওই গৃহবধূর। ওই কলহের জের ধরে বুধবার রাত ৯ টার দিকে শ্বশুর আতোয়ার রহমান শ্বশুরি হামিদা বেগমের সহযোগিতায় ওই গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করে এমন অভিযোগ ওই গৃহবধুর বাবা আব্দুল মালেক মিয়ার। এতে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর শুনে হাসপাতালে গিয়ে আহত গৃহবধূর অবস্থা দেখেছি৷ এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হবে বলে জানান তিনি।