• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল: প্রতিবাদ করায় মারধর

| নিউজ রুম এডিটর ১১:১৫ অপরাহ্ণ | ২৭/০৮/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করে ধানের চারা রোপনের অভিযোগ উঠেছে মমিনুর (৪০) সহ ১৫ জনের বিরুদ্ধে। এ সময় বাঁধা দিতে আসলে আদুরী বেগমসহ ৩ নারীকে মারধর করেছে মমিনুর রহমান গংরা। এ ঘটনায় আদুরী বেগম বাদী হয়ে শুক্রবার (২৬ আগস্ট) রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট সকালে মমিনুর রহমান, মাহাম্মদ হোসেন, আমিনুর ও মিজানুরসহ তাদের লোকজন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করে ধানের চারা রোপন করতে আসে। এ সময় আদুরী বেগমের বাড়িতে কেউ না থাকায় তার দুই জা বেবী বেগম ও ফাতেমা বেগমসহ বাঁধা দিতে আসলে মমিনুর রহমানসহ তাদের লোকজন চড়াও হয়ে তাদের মারধর করে। এ সময় স্থানীয়রা আদুরী, বেবী ও ফতেমা বেগমকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।

আদুরী বেগম বলেন, ওই জমি আমার স্বামীর পৈত্রিক জমি। এবং জমির উপর আদালতের নিষেধাজ্ঞা জারি আছে। তা সত্তে¡ও মমিনুর গত ২২ আগস্ট সকালে তাদের লোকজন নিয়ে এসে জোর পূর্বক ওই জমিতে হাল চাষ করে ধানের চারা রোপন করতে থাকে। এ সময় আমি ও আমার দুই জা বেবী বেগম ও ফাতেমা বেগম নিষেধ করতে আসলে তারা আমাদের মারধর করে।

এ বিষয়ে মমিনুর রহমান মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন ওই জমি দখল নয় আমি আমার মায়ের সম্পত্তি চাষাবাদ করতে গিয়েছি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।