• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

লালমনিরহাটে জেলা পরিষদে আ’লীগের মনোনয়ন পেলেন মতিয়ার রহমান

| নিউজ রুম এডিটর ৩:১২ অপরাহ্ণ | ১১/০৯/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ‘চেয়ারম্যান পদে’ মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি মতিয়ার রহমান। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে এ মনোনয়ন দেয়া হয়।

আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে থাকা মতিয়ার রহমানের নামে ১৯৮৬ সালে একদিনে ১১টি মামলা হয়েছিলো। রাজনৈতিক মামলায় ২০০৩ সালে তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছিলো। বিএনপি জামাত জোট সরকারের জুলুম নির্যাতনের স্বীকার মতিয়ার রহমান তৃণমূল থেকে উঠে এসেছেন। এ্যাড. মতিয়ার রহমান ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পরেন। ১৯৭৩-৭৪ সালে সেই সময়ে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান যখন রাজনীতি নিষিদ্ধ করে দেন তখন তিনি চুপিসারে ঘরে ঘরে রাজনীতির কথা বলতেন।

১৯৭৯ সালে তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮০ সালে তিনি লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন । ১৯৮৪ সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৮৬ সালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পান। ১৯৮৬-২০০৬ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করে ওই বছরেই জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তখন থেকে তিনি সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।