• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

এসএসসির কেন্দ্র পরিদর্শন করবেন না শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে যাবেন না শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীতে একটি কেন্দ্র পরিদর্শন করে থাকেন শিক্ষামন্ত্রী। কিন্তু এ বছর তা করা হচ্ছে না।

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে তার আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাওয়া হচ্ছে না।

এ বছর প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম।