• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

সিরাজদিখানে বিড়াল হত্যার অভিযোগ!

| নিউজ রুম এডিটর ৭:২৬ অপরাহ্ণ | ৩০/১০/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার, : মুন্সিগঞ্জের সিরাজদিখানে পোষ্য বিড়াল হত্যার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বিকালে বিড়ালটির মালিক মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মোঃ কালাম শেখের স্ত্রী আকলিমা আক্তার শারমিন বাদী হয়ে তার মেয়ে আছিয়া আক্তার (১৩) এর পোষ্য বিড়াল হত্যার অভিযোগ এনে সিরাজদিখান থানায় লিখিত দায়ের করেন।

বিড়াল প্রেমি কিশোরি আছিয়া আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, আমি সেই ছোট্ট বেলা থেকে এই বিড়ালটাকে পালন করতাম। আজকে আনুমানিক ১২ টার দিকে আমার বিড়াল টাকে উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও মেয়ে সেলিনা ঘাড়ে কাঠ দিয়ে একটি আঘাত করে। পরে আমি বিড়ালটি কে নিয়ে পশু হাসপাতালে যাই। কিন্তু তারা বলে আমার বিড়াল টা নাকি মারা গেছে। পরে আমি বিচারের আশায় মৃত বিড়াল টা নিয়ে থানায় আসি অভিযোগ করতে। সেখানে গেলে পুলিশও প্রথমে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে। পরে আমার আম্মুর কথায় তারা থানায় অভিযোগ নেয়। আমি আমার বিড়াল হত্যার বিচার চাই। এ ব্যপারে সিরাজদিখান উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, বিড়ালটি যখন আমাদের এখানে নিয়ে আসা হয় তখন বিড়ালটি মৃত অবস্থায় ছিলো।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই ইসলাম বলেন, আমরা সেখানে গিয়েছিলাম। বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহন করা হবে।