• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজদিখানে ভাইয়ের হাতে ভাই খুন,বড় ভাই আটক!

| নিউজ রুম এডিটর ৯:০৮ অপরাহ্ণ | ০৫/১১/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে সিরাজদিখানে বড় ভাই আব্বাস দেওয়ানের (৩৯) এর লাঠির আঘাতে ছোট ভাই রাসেল দেওয়ান (৩৫) এর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০ টায় উপজেলার ইছাপুরা ইনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ওইদিন রাতেই কুসুমপুর গ্রাম থেকে বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর কুসুমপুর গ্রামের আজিজ দেওয়ানের দুই ছেলে আব্বাছ দেওয়া ও ছোট ছেলে রাসেল দেওয়ানের সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে পারিবারিক বিরোধে ছিল । সেই বিরাধের জের ধরেই আজ রাত সাড়ে ৯ টায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হলে এক পর্যায় বড় ভাই আব্বাছ দেওয়ান ছোট ভাই রাসেল দেওয়ানকে লাঠি দিয়ে আঘাত করলে রাসেল দেওয়ান মাটিতে পরে যায় । স্বজনরা উপজেলার ইছাপুরা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।

এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি দুই ভাইয়ের মধ্যে টাকা-পয়সা লেনদেন নিয়ে পারিবারিক কলহ ছিল। তারই জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় এক পর্যায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই রাসেল দেওয়ান মারা যায়। তবে কি দিয়ে আঘাত করেছে তা জানতে একটু সময় লাগবে । ঘটনার ঘন্টাখানেকের মধ্যেই বড় ভাইকে আটক করা হয়েছে ।