• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

‘সিলেটের বিএনপি নেতা কামালের গায়ে ২৫ ছুরিকাঘাত’

| নিউজ রুম এডিটর ৫:৫২ অপরাহ্ণ | ০৭/১১/২০২২ বিএনপি, রাজনীতি

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের গায়ে ২৫টি ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। তার ময়নাতদন্ত সম্পন্নের পর এ তথ্য জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কামালের বাম হাতে ১৬টি, বাম বগলের নিচে দুটি, বাম পায়ে ছয়টি, বাম বুকে একটি আঘাত করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরি মেরে হত্যা করা হয় ৪৫ বছর বয়সি কামালকে। সুবিদবাজার এলাকার বাসিন্দা কামাল এক সময় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং সিলেট ল কলেজের জিএস ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার সময় কামাল ছিলেন গাড়িতে। দুটি মোটরসাইকেল নিয়ে এসে খুনিরা গাড়ি আটকে কামালকে ছুরিকাঘাত করে চলে যায়। গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী বলেন, খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

বিএনপি নেতা কামাল হত্যাকাণ্ডের পর পরই পুলিশ অভিযান চালিয়ে রাজু নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ হত্যাকাণ্ডের পেছনে ‘ব্যবসায়িক দ্বন্দ্ব’ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।