• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

| নিউজ রুম এডিটর ৭:৪৭ অপরাহ্ণ | ১৫/১২/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি গরুর রাখালের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সকালে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মৃত গরুর রাখাল শাহাদাত হোসেন উপজলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

সীমান্তবাসী জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় শাহাদাত হোসেনসহ বাংলাদেশি রাখালের দল পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারর মধ্যবর্তী স্থান দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

তারা ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশাকবাড়ি গ্রামের মডিকলবাড়ী সেতু এলাকা দিয়ে গরু আনছিলেন। এসময় বিএসএফ ১৬৯ রাণীনগর ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এসময় বাকি রাখালরা পালিয়ে এলেও বিএসএফ শাহাদাতের মরদেহ নিয়ে যায়।

শাহাদাত হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদাত মারা গেছে। ছবিতে দেখেছি, তার বুকে গুলি লেগেছে। ছেলের মরদেহ ফেরত চাই।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়েছিল। এ বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছে।