• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

প্রকাশের চার ঘণ্টার পর প্রাথমিক বৃত্তির ফল স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মঙ্গলবার বিকাল ৫টায় সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ই-মেইলে পাঠিয়ে ফল স্থগিত করে।

তবে কী কারণে ফল স্থগিত করা হলো- তা জানানো হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো ই-মেইলে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে।

এর আগে দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ঘোষিত ফলে প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।