• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

দু’দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

| নিউজ রুম এডিটর ৭:২৪ অপরাহ্ণ | ০৯/০৩/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের দোলপূর্ণিমা (হোলি উৎসব) এবং মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে দুদিনের ছুটিতে রয়েছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, হোলি উৎসব উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) ভারতে সরকারি ছুটি। পরদিন বুধবার (৮ মার্চ) মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি।

ফলে মঙ্গল ও বুধবার দুদিনের ছুটির জন্য উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উভয় দেশের বুড়িমারী ও চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা ছুটির জন্য চিঠি বিনিময় করেন।

এ দুদিন পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে মঙ্গল ও বুধবার বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। চিঠি দিয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) যথারীতি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, উভয় দেশের ব্যবসায়ীরা দুদিনের ছুটির কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।