=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা

| নিউজ রুম এডিটর ১১:০৭ পূর্বাহ্ণ | ১৫/০৬/২০২৩ বিএনপি, রাজনীতি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এম হায়দার আলী। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, হাজী নাজিম উদ্দিন, মাহাবুবুর রহমান কাজল, খোরশেদ আলম, শেখ খলিলুর রহমান, নজরুল ইসলাম, নাজমুল হাসান,ওসমান হারুন, আতাউর রহমান, নুরুল ইসলাম,আক্কাস আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা, যুবদল নেতা ইয়াছিন সুমন,ইকবাল হোসেন,শাহাদাৎ শিকদার,আমজাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ইয়াসিন সুমন, সদস্য অহিদুল বেপারী মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাসেল,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ, কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ শাহ আলমসহ মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ বিশেষ দোয়া মোনাজাত করা। দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।