• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

৩ জুলাই সিলেটে সিটির নতুন মেয়র শপথ নিচ্ছেন

| নিউজ রুম এডিটর ২:২৬ অপরাহ্ণ | ২৭/০৬/২০২৩ রাজনীতি, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: ৩ জুলাই সিলেটে সিটির নতুন মেয়র শপথ নিচ্ছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়রসহ ও কাউন্সিলবৃন্দ। সোমবার (২৬ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ০৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত মেয়রগণকে শপথবাক্য পাঠ করাতে সম্মতি জ্ঞাপন করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নির্বাচিত কাউন্সিলরগণকে শপথ পাঠ করাবেন।