• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

৩০০ গাড়িবহর নিয়ে আ.লীগের শান্তি সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর

| নিউজ রুম এডিটর ৯:৩৯ পূর্বাহ্ণ | জুলাই ১২, ২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি, লিড নিউজ

গাজীপুর থেকে ৩০০ গাড়ি নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে প্রস্তুতি নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার রাতে জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের নির্দেশনা পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যাওয়ার জন্য ইতোমধ্যে ৩০০ গাড়ি প্রস্তুত করা হয়েছে। আমার বিপুলসংখ্যক নেতাকর্মীর জন্য ৫০০ গাড়ির দরকার ছিল। কিন্তু বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেও পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না।

গাড়ির পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে থাকার কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আজ বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের একদফার আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।