• আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নৌবাহিনীর কর্মকর্তা নিহত

| নিউজ রুম এডিটর ৪:৫৪ অপরাহ্ণ | ১৩/০৭/২০২৩ নাটোর, সারাদেশ

নাটোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল ইসলাম (৩০) নামের নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রুবেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা হলেও পরিবার নিয়ে রাজশাহীর বালিয়াডাঙ্গা এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম নাজিম উদ্দীন। রুবেল চট্টগ্রাম নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, দুপুরে নৌবাহিনীর কর্মকর্তা রুবেল ইসলাম মোটরসাইকেলযোগে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোরের দত্তপাড়া ব্রিজ সংলগ্ন গাজির বিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।

ওসি আরও বলেন, রুবেল ইসলামের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট কাছে হস্তান্তর করা হবে।