• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না: আইনমন্ত্রী

| নিউজ রুম এডিটর ২:০৮ অপরাহ্ণ | ১৪/০৭/২০২৩ রাজনীতি, লিড নিউজ

সরকার পতনে বিএনপির একদফা ঘোষণার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না, নাগরিক পরিচয় দেওয়াটা তাদের জন্য সঠিক নয়।

শুক্রবার সকালে তার সংসদীয় এলাকা আখাউড়ায় আসলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলছি। তার কারণ, একাত্তরের ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দিয়েছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা তার সেই নির্দেশনা মেনে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছলে আখাউড়া ও কসবা উপজেলার দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সড়কপথে তার নির্বাচনি এলাকা কসবা উপজেলায় চলে যান। বিকালে আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে মন্ত্রীর।