• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

র‍্যাঙ্কিং উন্নতি সাকিব, নাসুম ও লিটনের পেছালেন শান্ত

| নিউজ রুম এডিটর ৫:০৪ অপরাহ্ণ | ১৯/০৭/২০২৩ ক্রিকেট, খেলাধুলা

আইসিসি বুধবার (১৯ জুলাই) তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। আর ১৭ ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদের। তার বোলিং র‍্যাঙ্কিং ৩৩তম।

এই দুই টাইগার ক্রিকেটারের পাশাপাশি বোলিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট পেয়েছিলেন তাসকিন। যার সুবাদে তিন ধাপ এগিয়েছেন এই পেসার। তার বর্তমান বোলিং র‍্যাঙ্কিং ৩২।

৭১৩ রেটিং নিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। সেরা দশে পরিবর্তন একটি। ৬ নম্বর থেকে ৭-এ নেমেছেন ফজলহক ফারুকি। তার জায়গা নিয়েছেন অ্যাডাম জ্যাম্পা।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাস। ২১ থেকে ১৮ নম্বরে উঠে এসেছেন টাইগার এই ব্যাটসম্যান। তবে ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। সবার ওপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যেও কোন পরিবর্তন আসেনি র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান।

তবে টেস্ট র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে দশ নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। আর ১৭১ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে ঢুঁকে ৭৩ স্থানে উঠেছেন জয়সওয়াল। আর টেস্টে বোলিং র‍্যাঙ্কিং আসেনি কোন পরিবর্তন।