• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঢাকা-১৭ উপনির্বাচনের মাধ্যমে জনগণ সরকারকে প্রত্যাখান করেছে

| নিউজ রুম এডিটর ৫:২৩ অপরাহ্ণ | ২০/০৭/২০২৩ বিএনপি, রাজনীতি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান।

আজ (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন আবদুল মইন খান। জিয়া প্রজন্ম দল নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এক দফা দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি এসেছে। কিন্তু আমাদের দাবি মাত্র একটি এখন। কারণ জাতি এমন এক ক্রান্তিলগ্নে রয়েছে যে বেশি কথা বলার সময় নেই। দেশের গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠা করতে হবে, এটাই এখন মূল দাবি।

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী সরকার কখনও টিকে থাকতে পারবে না। বিএনপির এমন কোনো কর্মী নেই যে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় না। বিভিন্ন মামলায় ৪৫ লক্ষ কর্মীকে ভুয়া আসামি করা হয়েছে। এগুলো কি স্বাধীনতার স্বপক্ষের শক্তির কাজ? দেশের সুশাসনকে তারা নির্বাসনে পাঠিয়েছে।

তিনি আরও বলেন,বিএনপি আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা সহিংসতা নয়,শান্তিপূর্ণ প্রক্রিয়ায় পরিবর্তন চাই। বিএনপিকে সন্ত্রাসী মৌলবাদী অপবাদ দিয়ে লাভ নেই। আমরা নিয়মতান্ত্রিক গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। তার জন্য যে আন্দোলন করা হবে সেটাও গণতান্ত্রিক হবে।

নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমেই আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান পারভীন কাওসার মুন্নী। উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।