• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আলমগীর মিয়া (৫২) নামে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আলমগীর মিয়া দেলদুয়ার উপজেলার হিংগানগর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুরে ৫ জন, মির্জাপুর, সখীপুর ও গোপালপুরে ২ জন ও মধুপুরে একজন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়। আজ (বৃহস্পতিবার) সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।