• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মিছিলে হামলা, তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ 

| নিউজ রুম এডিটর ১১:৪৩ পূর্বাহ্ণ | ২৫/১২/২০২৩ টাঙ্গাইল, সারাদেশ
ফরমান শেখ  টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের মিছিলে কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নৌকার সমর্থক ও তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুবলীগের নেতা এমদাদুল ও সিয়াম। তাদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব বলেন, বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও এমদাদুল এরা তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক।
আমার ধারণা আমাদের প্রতিপক্ষ স্বতন্ত্র ঈগলের কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের  প্রার্থী এডভোকেট মামুনুর অর রশিদ বলেন, গত রবিবার রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে আমার সমর্থকরা মিছিল বের করেন। এসময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালান। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীদের কাছে অনুরোধ জানাচ্ছি।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তদন্ত চলছে।