• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

টেকনাফে বিজিবি-স্থানীয়দের মধ্যে সংঘর্ষে নিহত ১ আহত ৫

| নিউজ রুম এডিটর ৩:৪৬ অপরাহ্ণ | ০২/০৮/২০২৩ জাতীয়

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রফিক (৫১) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫জন গুলিবিদ্ধ হন।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান, হাফেজ মুজিবুর রহমান। আহত আরেকজনের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদার এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে বিজিবি সদস্যদের ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বিজিবির এক সদস্য আহত হন। এসময় স্থানীয়রা বিজিবি সদস্যদের বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা বিজিবি সদস্যদের ঘিরে ফেলে আতঙ্কজনক পরিবেশ তৈরি করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ ঘটনায় এক রোহিঙ্গা নিহত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে লেদা বিজিবির তল্লাশি চৌকিতে স্থানীয় জাফর আলম নামের এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা আটক করে। এসময় জাফর আলমের প্রতিবেশীরা এগিয়ে এসে কেন তাকে আটক করা হয় তা জানতে চায়। একপর্যায়ে ঘটনাটি বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে স্থানীয় জনতা জড়ো হয়ে হৈচৈ সৃষ্টি হলে ঘটনাস্থলে গুলিতে একজন নিহত হন। ঘটনাস্থল থেকে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়।